ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে কে কত টাকা পেল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

Soccer Football - FIFA World Cup Qatar 2022 - Final - Argentina v France - Lusail Stadium, Lusail, Qatar - December 18, 2022 Argentina's Lionel Messi lifts the World Cup trophy alongside teammates as they celebrate after winning the World Cup REUTERS/Kai Pfaffenbach

ক্যারিয়ারের গোধূলিবেলায় এসে পূরণ হলো আজন্ম লালিত স্বপ্ন। নিজের শেষ বিশ্বকাপেই আর্জেন্টিনাকে ৩৬ বছরের অপেক্ষার বিশ্বকাপ শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি।

মরুর বুকে বিশ্বকাপটা রাঙা হলো আকাশী-সাদা রঙে। লুসাইলের উৎসবের রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে অধরা বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলো আলবিসেলেস্তারা।

আগামী চার বছরের জন্য বিশ্বকাপের সোনালি ওই ট্রফিটার মালিক আর্জেন্টিনা। আর শুধু কি ওই ট্রফি, নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন হিসেবে ৪২ মিলিয়ন ইউএস ডলার বা ৪২০ কোটি টাকা পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এটি সর্বোচ্চ পরিমাণ আর্থিক পুরস্কার।

রানার্স-আপ ফ্রান্স পাচ্ছে ৩০ মিলিয়ন ইউএস ডলার বা ৩০০ কোটি টাকা। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী ক্রোয়েশিয়া পাচ্ছে ২৮২ কোটি টাকা আর চতুর্থ স্থান অর্জঙ্কারী মরক্কো পাচ্ছে ২৬০ কোটি টাকা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বকাপ জিতে কে কত টাকা পেল

আপডেট সময় : ১১:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫