ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে আটকে পড়া ২৬২ বাংলাদেশি দেশে ফিরলেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে দেশের বিমানবন্দর বন্ধ থাকায় সিঙ্গাপুরে আটকে ছিলেন অনেক বাংলাদেশি। তাদের মধ্যে ২৬২ জনকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
বুধবার রাতে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি ২৬২ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, আগতরা সিঙ্গাপুরে চাকরি হারানো শ্রমিক, পর্যটক, সেখানে চিকিৎসা করাতে যাওয়া রোগী এবং শিক্ষার্থী। সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োহজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

সিঙ্গাপুরে আটকে পড়া ২৬২ বাংলাদেশি দেশে ফিরলেন

আপডেট সময় : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫