করোনাভাইরাসের কারণে এবারের হজ বাতিলের সিদ্ধান্ত থকে সোরে এসে শুধুমাত্র সৌদিবাসীদের নিয়ে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
সোমবার সৌদি সরকারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, এবার সৌদি আরব ছাড়া বাইরে থেকে এসে কেউ হজ পালন করতে পারবে না। শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত মুসল্লিরাই এবারের হজ পালন করতে পারবে।
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য ঝুঁকির দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ্ব অনুষ্ঠিত হয়েছে। তবে এবার বৈশ্বিক করোনা মহামারিতে হজ্বের আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান।হজ এবং ওমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করে ।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ জন। মারা গেছেন ১ হাজার ৩০৭ জন।
সংবাদ শিরোনাম ::
এবারের হজ শুধু সৌদিবাসীর জন্য
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- ৭৮১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
















