ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনা প্রদেশকে করোনামুক্ত ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

মদিনা প্রদেশকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মদিনার আল আইস শহরে সর্বশেষ ১৩ জন করোনায় আক্রান্ত রোগী ছিলেন। ওই ১৩ জন রোগীর সবাই এখন সুস্থ হয়ে উঠেছেন। জানা গেছে, মদিনার আল আইস শহরে প্রায় ৩০ হাজার মানুষ বাস করেন।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৬৭ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫ হাজার ১৭৫ জন।
গত রবিবার সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা কারফিউ তুলে নেয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সৌদির বাসিন্দাদের নয়া স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

মদিনা প্রদেশকে করোনামুক্ত ঘোষণা

আপডেট সময় : ১১:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫