ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে আবারো করোনার হানা, হেনান প্রদেশে ৯০ শতাংশ আক্রান্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হয়েছে। প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াঙচেঙ বলেন, জানুয়ারি ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হেনানের লোকসংখ্যা নয় কোটি ৯৪ লাখ। এর মধ্যে আট কোটি ৮৫ লাখই কোভিডাক্রান্ত।

সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। চীন করোনার বিরুদ্ধে শূন্য নীতি ঘোষণা করেছিল। এর ফলে দেশটির অর্থনীতির ক্ষতি হয় এবং এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদ-বিক্ষোভের মুখে গত মাসে দেশটি এ অবস্থান থেকে সরে আসে। এরপরই করোনা সংক্রমণ বেড়ে গেছে দ্রুত।

এদিকে দেশটিতে চলতি মাসের শেষের দিকে নতুন চান্দ্রবর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লাখ লাখ লোক বড়ো বড়ো শহরগুলো থেকে তাদের নিজ বাড়ি কিংবা আত্মীয় স্বজনের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

ছুটি শুরুর আগেই শনিবার ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক আভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে বলে সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চীনে আবারো করোনার হানা, হেনান প্রদেশে ৯০ শতাংশ আক্রান্ত

আপডেট সময় : ১১:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫