ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় নিষেধাজ্ঞা ভুলে চীনে কুকুর খাওয়া উৎসব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে কিছুদিন আগে চীনে বন্যপ্রাণী খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করাহয়। কিন্তু বর্তমানে তা অমান্য করে দেদারছে চলছে বন্যপ্রাণী খাওয়া। শুধু তাই নয় শুরু হয়েছে কুকুরের মাংস খাওয়ার বার্ষিক উৎসবও।
চীনের ইউলিনে ২১ জুন থেকে শুরু হওয়া ১০ দিনের এই উৎসবে প্রতি বছর হাজার হাজার মানুষের ঢল নামে। চলে কুকুর কেনাবেচা ও কুকুরের মাংস খাওয়া।
তবে চীনা প্রশাসন যেভাবে কুকুর রক্ষা করতে উদ্যোগী হচ্ছে তাতে পশুপ্রেমীরা বলছেন আশা করা যায় এটাই শেষ উৎসব। একজন পশুপ্রেমী পিটার লি জানিয়েছেন, তিনি আশা করেন শুধুমাত্র প্রাণীদের কথা ভেবে না হলেও নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অবস্থা বদলাবে।
করোনাভাইরাস বন্যপ্রাণীদের মাধ্যমে চীনের উহান বাজার থেকে ছড়িয়ে পড়েছিল বলে ধরা হয়। এপ্রিল মাসে সেনজেন চীনের প্রথম শহর হিসেবে কুকুর খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে।
কৃষি মন্ত্রণালয় কুকুরকে পোষ্য হিসেবেই দেখতে চাইছে। কিন্তু কীভাবে ইউলিনের বাজারে পরিবর্তন আনা যায় তা পরিষ্কার নয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

করোনায় নিষেধাজ্ঞা ভুলে চীনে কুকুর খাওয়া উৎসব

আপডেট সময় : ১১:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫