ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর ১০ দূষিত শহরের নয়টিই ভারতে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

পৃথিবীর শীর্ষ ১০০ দূষিত শহরের তালিকা নিয়ে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। দেখা গেছে, শতকের মধ্যে ৯৪টি শহরই ভারত, পাকিস্তান ও চীনের। আবার শীর্ষ ১০ দূষিত শহরের মধ্যে নয়টিই ভারতের। সোমবার (২২ নভেম্বর) এসব জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দূষণের শীর্ষে রয়েছে চীনের হোটান শহর, বাকি নয়টি ভারতের। এগুলো হচ্ছে, গাজিয়াবাদ, বুলন্দশহর, বিশরাক জালালপুর, ভিওয়াদি, নইদা, গ্রেটার নইদা, কানপুর, লখনৌ এবং দিল্লি। এয়ার কোয়ালিটি ট্র্যাকার ব্যবহার করে এ তালিকা করা হয়েছে।

২০১৯ সালে ভারতে বায়ুদূষণের কারণে ১৬ লাখের বেশি মানুষ মারা গেছে। ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে পনেরটি ভারতের, বেশিরভাগই উত্তরে। খড় পোড়ানোর কারণে শরৎ এবং শীতকালে এ অঞ্চলে দূষণ বাড়ে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পৃথিবীর ১০ দূষিত শহরের নয়টিই ভারতে

আপডেট সময় : ১১:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫