ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে গোলাগুলিতে নিহত ৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৯৭০ বার পড়া হয়েছে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। বুধবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জাানানো হয়েছে।

এসপিএ বলছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসির প্রদেশ পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

আসির প্রদেশের আল-আমওয়াহ এলাকার এই গোলাগুলির ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের সীমান্তের এই প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত ৭ জন।

হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে ২০১৫ সালের মাঝের দিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরাতে হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। jago

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

সৌদি আরবে গোলাগুলিতে নিহত ৬

আপডেট সময় : ১১:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫