ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৭ নভেম্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৬১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশে সোমবার ১৪৪২ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ১১ রবিউস সানি, ২৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম (বড় পীর আব্দুল কাদের জিলানীর ওফাত দিবস) পালিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক এস.এম.তারিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

হজরত আবদুল কাদির জিলানী (রহ.) হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তিকাল করেন। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারোতম দিনকে বোঝায়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৭ নভেম্বর

আপডেট সময় : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪