ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুধীজনের সম্মানে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদের ইফতার মাহফিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সুধীজনের সম্মানে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার প্যারিসের উপকণ্ঠ ইস্তায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সেক্রেটারি কাজী হাবিবের পরিচালনায় ও ইসলামিক সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্তা সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইসলামী জ্ঞান চর্চার দুয়ার উন্মোচন করেছে। ইফতার মাহফিলের মতো অনুষ্ঠানে সব ধর্ম, বর্ন ও শ্রেনীপেশার মানুষকে সম্পৃক্ত করে ইসলামের মহান সৌন্দর্য উপস্থাপন করেছে। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম ও মুসলমানদের নিয়ে যে ভুল ধারণা রয়েছে, তা নিরসনে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ইস্তা সিটি করপোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের নানামুখী কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। এসময় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার কাজেরও প্রশংসা করেন তিনি ।

অনুষ্ঠআনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কমিউনিটি নেতা জালাল আহমদ, ফ্রান্স বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের ও ববিনী গির্জার প্রধান ফাদার ডমিনিক পেল

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সুধীজনের সম্মানে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদের ইফতার মাহফিল

আপডেট সময় : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫