ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহাবুদ্দিন হাসপাতালের এমডিসহ তিনজন রিমান্ডে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

অনুমোদন ছাড়া করোনাভাইরাস পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুজন হলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম আসামিদের রিমান্ডের আদেশ দিয়েছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মশিউর রহমান তিন আসামিকে আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

উল্লেখ্য, ১৯ জুলাই দুপুরে সাহাবুদ্দিন মেডিকেল কলেজে হাসপাতালে অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সহযোগিতা না করায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিককে আটক করেছে র‌্যাব।

গত সোমবার রাতে র‌্যাব বাদী হয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর সোমবার রাতেই রাজধানীর একটি হোটেল থেকে ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

সাহাবুদ্দিন হাসপাতালের এমডিসহ তিনজন রিমান্ডে

আপডেট সময় : ১১:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫