বাংলাদেশ
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালু নিয়ে যা বললেন রীভা গাঙ্গুলি

ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস আশা প্রকাশ করে বলেছেন, সহসাই বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালু হবে। বৃহস্পতিবার সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, খুব ইমার্জেন্সি মেডিকেল ভিসা ও বিজনেস ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। এখনও যারা খুব ইমার্জেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটি নরমাল হয়। সাধারণ ভিসা কবেনাগাদ চালু হবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। কারণ ফ্লাইটটা ঠিক নরমালি না চললে…আর এখনও তো কোভিড উঁচু-নিচু হতে থাকে। কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি।আরও পড়ুন
‘ভারত সুকৌশলে আমার দেশের দুই নেত্রীকে বন্দি করে রেখেছে’

‘ভারত বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চায়’ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘তাদেরকে (ভারত) একটি ফাইনাল ওয়ার্নিং দেয়া উচিৎ’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনেআরও পড়ুন











