ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন : রহিম-রহমত রিমান্ডে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৭২৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার মো. আবদুর রহিম ও রহমত উল্লাহর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে তাদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মাসফিকুল হক তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার প্রধান আসামি বাদল ও সন্দেহভাজন দেলওয়ার ঢাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে মামলাটিতে নোয়াখালী ও ঢাকা থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল রোববার রাতে নয় জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহারে নির্যাতনের শিকার ওই গৃহবধূ অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর দীর্ঘদিন পর বাবার বাড়িতে তার স্বামী তার সঙ্গে দেখা করতে আসেন। রাত ৯টার দিকে শয়ন কক্ষে স্বামী-স্ত্রী একসঙ্গে ছিলেন। এ সময় বাদল, রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যাসহ অজ্ঞাত আসামিরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। এরপর তার স্বামীকে মারধর করে পাশের কক্ষে নিয়ে আটকে রাখেন। একপর্যায়ে তারা ওই গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন। এতে রাজি না হলে তারা তার ওপর নির্মম নির্যাতন চালান এবং মুঠোফোনে ভিডিও ধারণ করে রাখেন।

এ সময় ভুক্তভোগী গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা কাউকে কিছু জানালে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেন। আসামিরা চলে যাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতা ওই গৃহবধূ জেলা শহর মাইজদীতে বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে আসামিরা তাদের প্রস্তাবে রাজি না হলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন : রহিম-রহমত রিমান্ডে

আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪