বাংলাদেশ
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালু নিয়ে যা বললেন রীভা গাঙ্গুলি

ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস আশা প্রকাশ করে বলেছেন, সহসাই বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালু হবে। বৃহস্পতিবার সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, খুব ইমার্জেন্সি মেডিকেল ভিসা ও বিজনেস ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। এখনও যারা খুব ইমার্জেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটি নরমাল হয়। সাধারণ ভিসা কবেনাগাদ চালু হবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। কারণ ফ্লাইটটা ঠিক নরমালি না চললে…আর এখনও তো কোভিড উঁচু-নিচু হতে থাকে। কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি।আরও পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালেই ব্যবস্থা

সরকার, জনপ্রতিনিধি, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশ-বিদেশে অবস্থান করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনেরআরও পড়ুন











