খেলাধূলা
এ বছর হচ্ছে না এশিয়ার বিশ্বকাপ বাছাই

করোনা মহামারীর কারণে ২০২২ সালে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাই ফের পিছিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন দেশের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এ বছরের জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। গত মার্চ থেকে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে বন্ধ হয়ে আছে সব খেলাধুলা। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আগামী অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে পুনরায় বাছাইপর্বের ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় ফিফা। তবে আপাততো তা আর হচ্ছে না, ২০২১ সালে নতুন করে সূচি দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। আগামী ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে ফিরতিআরও পড়ুন




