ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২১ সালের প্রথম দিন জন্ম নিয়েছে প্রায় ৪ লাখ শিশু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

২০২১ সালের প্রথম দিনেই পুরো পৃথিবীজুড়ে জন্ম নিয়েছে প্রায় ৩ লাখ ৭১ হাজার ৫০৪ নবজাতক । এর মধ্যে বাংলাদেশে জন্ম নিয়েছে ৯ হাজার ২৩৬ শিশু।

জাতিসংঘের তথ্য অনুসারে এই শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশির জন্ম হয়েছে ১০টি দেশে। এ তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য নয়টি দেশ হলো- ভারত (৫৯,৯৯৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬) ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিসর (৯,৪৫৫) ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো (৮,৬৪০)।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, আজকে জন্ম নেওয়া শিশুটি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন একটি দুনিয়ায় প্রবেশ করল এবং সেই দুনিয়াকে আবারও কল্পনা করার একটি নতুন সুযোগ নিয়ে এলো এই নববর্ষ। তিনি আরো বলেন,’আজকে জন্ম নেওয়া শিশুরা এমন এক দুনিয়ার নাগরিক হবে, যেটি তাদের জন্য গড়ে তুলতে আমরা এখন কাজ করছি।

ইউনিসেফের ধারণা, ২০২১ সালে পৃথিবীজুড়ে আনুমানিক ১৪ কোটি নবজাতক জন্ম নেবে। আর, তাদের গড় আয়ু হবে ৮৪ বছর। ২০২১ সাল ইউনিসেফের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বছরজুড়ে ইউনিসেফ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা উদযাপন করবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

২০২১ সালের প্রথম দিন জন্ম নিয়েছে প্রায় ৪ লাখ শিশু

আপডেট সময় : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪