ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজে নিষেধাজ্ঞা না মানলে ১০ হাজার রিয়াল জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে এবারের হজে মুজদালিফা, মিনা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। এ নির্দেশ অমান্য করলে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে হাজিদের।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, করোনা সংক্রমণ রোধে নেয়া সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা অমান্য করলে শাস্তির বিধান অনুমোদন দিয়েছে সরকার। খবর আল আরাবিয়ার।

আগামী ২৮ জিলকদ (১৯ জুলাই) থেকে জিলহজের ১২ তারিখ (২ আগস্ট) পর্যন্ত অনুমতি ছাড়া নির্দিষ্ট পবিত্র স্থানে (মুজদালিফা, মিনা ও আরাফাত) প্রবেশ করে নিষেধাজ্ঞা অমান্য করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।

দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি হবে দ্বিগুণ। কাবা স্পর্শও নিষিদ্ধ এবারের হজে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

হজে নিষেধাজ্ঞা না মানলে ১০ হাজার রিয়াল জরিমানা

আপডেট সময় : ১১:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫