ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সফলভাবে হজ সম্পন্ন হওয়ার পর ওমরাহ নিয়ে যা ভাবছে সৌদি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাস পরিস্থিতিতে সফলভাবে হজ সম্পন্ন হওয়ার পর এবার ওমরাহ পালনের বিষয়টি মূল্যায়ন করছে সৌদি আরব।

হজের পুরো প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে ওমরাহ’র জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. হুসাইন আল শরীফ জানিয়েছেন। খবর আল আরাবিয়ার।

সোমবার স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এ বছর করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কড়া নিরাপত্তার মধ্যে যেভাবে হজ আয়োজন করা হয়েছে, তার পুরো প্রক্রিয়াটি থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ওমরাহর প্রস্তুতি নেবে মন্ত্রণালয়।

হজ চলাকালীন কোনো হাজী করোনা পজিটিভ হননি বলেও জানান তিনি।

আরব নিউজ ও আলজাজিরা জানিয়েছে, হজ উপলক্ষ্যে এবার প্রতিদিন কমপক্ষে ১০ বার জীবাণুমুক্ত করা হয়েছে কাবাঘর ও আশপাশের স্থানগুলো। ১৮ হাজারেরও বেশি কর্মী এসব কাজে নিয়োজিত ছিল।

হজের জন্য নির্দিষ্ট অন্য শহরগুলোর পরিছন্নতার জন্যও ছিল ১৩ হাজার কর্মী। এদিকে জমজমের পানি বোতলে করে সরবরাহ করা হবে হাজীদের। তবে করোনার কারণে ছোঁয়া যায় নি কাবাঘর, কালো পাথরে চুমু খাওয়াও নিষিদ্ধ ছিল এবার।

হজযাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সৌদির প্রধান এই মসজিদের প্রবেশ ও বের হওয়ার পথ পৃথক পৃথক রাখা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

সফলভাবে হজ সম্পন্ন হওয়ার পর ওমরাহ নিয়ে যা ভাবছে সৌদি

আপডেট সময় : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫