ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি নিয়ে বুধবার সিদ্ধান্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ৪৮২ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এবং শিগগিরই এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব কিনা এসব নিয়ে সার্বিক বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ বিষয়ে সার্বিক তথ্য তুলে ধরবেন বলে সময় সংবাদকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি জানান, করোনার কারণে এইচএসসি পরীক্ষাসহ শিক্ষা বিষয়ে নানা প্রশ্ন রয়েছে।

বিশেষ করে, বছর প্রায় শেষের দিকে চলে আসার পরেও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বিভিন্ন শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও নানা শঙ্কা রয়েছে।

এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা কাটাতেই সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় বলে জানান মোহাম্মদ আবুল খায়ের।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা, স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি নিয়ে বুধবার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৫:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩