ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যাকারী ড্রোন হামলায় নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি হত্যার পেছনে থাকা খালেদ আল-মিশাই ড্রোন হামলায় মারা গেছে।
মঙ্গলবার দ্য লিবিয়া অবজার্ভার সংবাদ মাধ্যম নিজেদের আনুষ্ঠানিক টুইটার পেইজ থেকে পোস্ট করে একথা জানিয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার গণমাধ্যমের কাছে টুইট করা পোস্টটি পাঠানো হয়।
টুইটে উল্লেখ করা হয়, লিবিয়ার খলিফা হাফতারের দলের মিলিশিয়া খালেদ আল-মিশাই ঘারিয়ান শহরের দক্ষিণাঞ্চলে লিবিয়ার বিমানবাহিনীর চালানো এক ড্রোন হামলায় নিহত হয়েছে।
টুইটে জানানো হয়, ২৬ জন বাংলাদেশি ও ৪ জন আফ্রিকান অভিবাসী হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন আল-মিশাই।
নিহত বাংলাদেশিরা সবাই অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী চক্রের মাধ্যমে লিবিয়া গিয়েছিলো।
এরই মধ্যে অবৈধ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে র‍্যাব অন্তত তিনজনকে গ্রেফতার করেছে।
২৮শে মে লিবিয়ার মিজদা শহরে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের নিয়ন্ত্রণের বাইরে, অপহরণকারীদের গুলিতে নিহত হয় ২৬ জন বাংলাদেশিসহ মোট ৩০ জন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যাকারী ড্রোন হামলায় নিহত

আপডেট সময় : ১১:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫