ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধ ন্যাটোর পরমাণুযুদ্ধের প্রস্তুতি !

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

তবে কি রাশিয়ার বিরুদ্ধ পরমাণুযুদ্ধের প্রস্ত্ততি শুরু করে দিল ন্যাটো? গত শুক্রবার ন্যাটোভুক্ত দেশ স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর সড়কে একটি কনভয় নজরে এসেছে। সেই কনভয়ের মাঝে ছিল চারটি ট্রাক, যে ট্রাকগুলোতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করছে নিউকওয়াচ নামে একটি পরমাণু অস্ত্রবিরোধী সংস্হা।

সংস্হাটির দাবি, ঐ চারটি ট্রাকের মধ্যে তিনটিতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দক্ষিণ গ্লাসগো সিটি সেন্টার থেকে দেড় কিলোমিটার দূরে সড়কে ট্রাকগুলো নজরে এসেছে। সংস্হাটি মনে করছে, ঐ অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে লোচ লংয়ে রয়্যাল নৌবাহিনীর কাছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্হিতিতে নিউকওয়াচের আশঙ্কা, ন্যাটোর যুদ্ধ প্রস্ত্ততির অংশ হিসেবে অস্ত্রগুলো জড়ো করা হচ্ছে।

সংস্হাটির দাবি, ঐ চারটি ট্রাকের মধ্যে তিনটিতে মোট ছয়টি পরমাণু অস্ত্র রয়েছে। একটি ট্রাক খালি রয়েছে বলে দাবি করেছে সংস্হাটি। নিউকওয়াচ জানিয়েছে, অস্ত্র পরিবহনের জন্য সাধারণত শহরের ঐ রাস্তাই ব্যবহার করে সেনাবাহিনী। এর আগে ২০২১-এর মে মাসে ঐ সড়ক দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক যেতে দেখেছিল সংস্হাটি। খবর আনন্দবাজার পত্রিকার

পরমাণু অস্ত্রবিরোধী ঐ সংস্হার সদস্য জেন ট্যালেন্টস বলেন, ‘প্রতিটি ট্রাক দুটি করে পরমাণু অস্ত্র বহন করতে পারে। একটি ট্রাক খালি রাখা হয়। কারণ কোনো ট্রাকে সমস্যা দেখা দিলে যাতে ঐ ট্রাককে ব্যবহার করা যায়। তাই যেহেতু চারটি ট্রাক রয়েছে, ধরে নেওয়া যেতে পারে, তিনটি ট্রাকে দুটি করে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র রয়েছে।’

জেনের কথায়, ‘গত বছরের অক্টোবরের পর এই সড়ক দিয়ে আর কোনো অস্ত্র নিয়ে যেতে দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের পরিস্হিতিতে পরমাণু অস্ত্র পরিবহনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়।’ তবে তিনি আরো বলেন, ‘তেমনটা হয়তো না-ও হতে পারে। পরমাণু অস্ত্রগুলোর পুনর্নবীকরণের উদ্দেশ্যেই হয়তো নিয়ে যাওয়া হচ্ছে।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার বিরুদ্ধ ন্যাটোর পরমাণুযুদ্ধের প্রস্তুতি !

আপডেট সময় : ১১:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫