ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা বিদেশে আটক হন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৫২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের বহু প্রবাসী শ্রমিক বর্তমানে বিভিন্ন দেশের কর্তৃপক্ষের হাতে আটক আছেন – একটি সংস্থার হিসেব মতে যাদের সংথ্যা ১০ হাজারের কাছাকাছি।
করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর এ বছরেই মধ্যপ্রাচ্যের নানা দেশে কারাগার অথবা ডিটেনশন সেন্টারে আটক প্রবাসী বহু বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে সেসব দেশের কর্তৃপক্ষ।

তবে এখনো আরও অনেকে আটক রয়েছেন অনেক দেশে। তাদের অধিকাংশের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ আছে।
সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক আটক রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আর একটি বড় অংশ আটক আছেন ভারতের কারাগারগুলোয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের অভিবাসন বিষয়ক যে কর্মসূচি রয়েছে সেখান থেকে আনুমানিক একটি তথ্য দেয়া হয়েছে যে পৃথিবীর নানা দেশে বাংলাদেশি আটকের সংখ্যা দশ হাজারের মতো হবে।

গত বছর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংসদে এই বিষয়ে তথ্য দিয়ে বলেছিলেন – পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় নয় হাজারের মতো বাংলাদেশি আটক রয়েছেন বিভিন্ন কারণে।
তবে এ বছর এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এই বিষয়ে কোন তথ্য দেয়া হয়নি।
তবে এই সংখ্যাটি ওঠানামা করে কারণ অনেককেই দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

যেমন এবছর করোনাভাইরাস সংক্রমণ শুরুর দিকে মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশ তাদের কারাগারে আটক এক হাজারের মতো বাংলাদেশিদের দেশে পাঠিয়ে দিয়েছে।
সিরিয়া থেকে মাত্র কদিন আগেই ফেরত পাঠানো হয়েছে ৩২ জনকে। একটি বড় অংশ রয়েছেন ভারতের কারাগারে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া এই দেশগুলোতে আটকের সংখ্যা সবচেয়ে বেশি।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে শুধুমাত্র রিয়াদেই আটক রয়েছেন এগারোশ’র মতো প্রবাসী শ্রমিক।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

যে কারণে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা বিদেশে আটক হন

আপডেট সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪