ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মে মাসের শুরুতেই ২১ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে আগামী মে মাসের প্রথম সপ্তাহেই ২১ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

রোববার (২৫ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মে মাসের শুরুতেই ২১ লাখ ডোজ টিকা আমরা পাচ্ছি। তারমধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স, আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, যেহেতু টিকা শেষ হওয়ার আগেই আমরা পাচ্ছি, সুতরাং কোনো সংকট হবে না। আর গণটিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজের কার্যক্রমও আমাদের চলবে।

খুরশিদ আলম বলেন, চীনের উপহারের টিকা নেওয়া হচ্ছে। এটা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত দেবে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে তিনটি ফার্মাসিউটিক্যালসের করোনার টিকা তৈরি সক্ষমতা আছে। সব ধরনের টিকা ব্যবহারের সময় কিছু ক্ষতি হয়। করোনার ক্ষেত্রেও পাঁচ থেকে দশ শতাংশের মতো ক্ষতি হয়ে থাকতে পারে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

মে মাসের শুরুতেই ২১ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪