ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল ডা. মুরাদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে জামালপুর-৪ আসনের সাংসদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে সাবেক প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কপাল ফেটে যাওয়ায় এ সাংসদের কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

শুক্রবার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, ‘শুনেছি বৃহস্পতিবার রাতে বাড়ির বৈঠকখানায় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন ডা. মুরাদ হাসান। এ সময় সিলিং ফ্যান মাথায় পড়ে তিনি আহত হন। খবর পাওয়ার পর হাসপাতালের চিকিৎসক দল মুরাদ হাসানের বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।’

উল্লেখ্য, চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁসের ঘটনায় মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান। এরপর দীর্ঘ দিন ধরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল ডা. মুরাদের

আপডেট সময় : ১১:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫