ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুর গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগ থানার করা একটি ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাতে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ডিসি ওয়ালিদ হোসেন নূরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর নূরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মিন্টু রোডে ডিবি পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মোট চার জনেক আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করেছেন আদালত। সোমবার মামলার এজাহার আদালতে আসার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তা গ্রহণ করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

ভিপি নুর গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩