ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতসহ তিন দেশের নাগরিকদের প্রবেশে সৌদির নিষেধাজ্ঞা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ৫০৭ বার পড়া হয়েছে

মহামারি করোনা ভাইরাসের কারণে ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করে। অন্য দুটি দেশ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা।

দেশ তিনটির নাগরিকদের মধ্যে যারা ১৪ দিন পূর্বে সৌদি আরব ভ্রমণ করেছেন তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।

বিবৃতিতে আরো বলা হয়, উল্লেখিত তিন দেশের নাগরিক ছাড়াও সৌদি আরবে আসার ১৪ দিন পূর্বে যারা ওই তিন দেশের (ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা) যে কোন একটিতে ভ্রমণ করেছেন তাদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

সরকারি আমন্ত্রণ যাদের রয়েছে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় তথ্য অনুসারে, সৌদি আরবে এখনো পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৭৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র : গালফ নিউজ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

ভারতসহ তিন দেশের নাগরিকদের প্রবেশে সৌদির নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩