ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইন যেতে আর বাধা রইলো না বাংলাদেশিদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে যেতে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি। ফলে বাংলাদেশিদের আগামী রোববার (১০ অক্টোবর) থেকে দেশটিতে যেতে আর কোনো বাধা নেই।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (৮ অক্টোবর) ভোরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, করোনা পরিস্থিতিতে ‘লাল তালিকা’থেকে বাংলাদেশের নাম সরানোর ঘোষণা দিয়েছে বাহরাইন। ১০ অক্টোবর থেকে দেশটির তালিকায় আর থাকছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় টাস্কফোর্সের সুপারিশক্রমে বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ লাল তালিকাভুক্ত দেশগুলোর আপডেট করেছে। এ তালিকায় ১১টি দেশকে লাল তালিকা থেকে সরানো হয়েছে। অন্যদিকে, একটি দেশকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। এটি আগামী রোববার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ছাড়াও লাল তালিকা থেকে বাদ পড়া দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, উগান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই, ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া ও ইকুয়েডর। আর লাল তালিকায় যুক্ত করা হয়েছে রোমানিয়াকে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

বাহরাইন যেতে আর বাধা রইলো না বাংলাদেশিদের

আপডেট সময় : ১১:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫