ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ৩ বছর কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

Former French president Nicolas Sarkozy arrives at the Paris court house to hear the final verdict in a corruption trial on March 1, 2021. A French court is to hand down its verdict of guilty on March 1, 2021 in the corruption trial of Sarkozy accused of offering a plum job in Monaco to a judge in exchange for inside information on an inquiry into his campaign finances. / AFP / Anne-Christine POUJOULAT

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। সোমবার (১ মার্চ) তার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় এই সাজা পেতে হলো তাকে।
প্রতিবেদনে বলা হয়, ৬৬ বছর বয়সী সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। সে সময় তিনি তার আইনজীবী ও একজন সিনিয়র ম্যাজিস্ট্রেটকে নিয়ে আইন ভঙ্গ করার একটি পরিকল্পনা হাতে নিয়েছিলেন। পরে এ বিষয়ে আদালতে মামলা করা হয়।

রায়ে সেই ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্ট এবং সারকোজির সাবেক আইনজীবী থিয়েরি হারজোগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কারাগারে না গিয়ে সাবেক প্রেসিডেন্ট বাড়িতে থেকেই দণ্ড ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরতে হবে তাকে।

রায় ঘোষণার সময় বিচারক বলেছেন, সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তার এবং আইনজীবী হারজগের কর্মকাণ্ড জনগণের কাছে বিচার ব্যবস্থা সম্পর্কে খুব বাজে ছবি উপস্থাপন করেছে। দ্য গার্ডিয়ান

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ৩ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪