ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরোজায় খালেদা জিয়া; বাসায় চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ৮১ দিন পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছালেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা তার বাসভবনের বাইরে স্লোগান করতে থাকেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওমিক্রনের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানান, খাদ্যনালী স্ক্যান করে ব্লিডিং ব্লক করা হলেও আবারও ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে।

এবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য ৬ সদস্য বিশিষ্ট্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। বাসায় থেকে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার। কিন্তু জ্বরে আক্রান্ত হলে ১২ অক্টোবর দ্বিতীয় দফায় আবার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এ সময় তার বায়োসপসি পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট দেখে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলতে থাকে চিকিৎসা। এ দফায় ২৬ দিন হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী।

গত ২৮ নভেম্বর চিকিৎসক দলের সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার রক্তক্ষরণ হচ্ছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। তবে সরকার এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ফিরোজায় খালেদা জিয়া; বাসায় চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫