ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

লিবিয়ায় মানবপাচারের ঘটনা তদন্ত করতে গিয়ে তথ্যের ভিত্তিতে ৩৬ জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতদের মাঝে একটি এজেন্সির একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছেন সিআইডির তদন্তকারীরা।

সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ব্যারিস্টার মাহবুবুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত হয়েছেন। ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে। যার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি।

তিনি জানান, এসব মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য সিআইডি ৩৬ জনকে গ্রেফতার করেছে। একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকা পাওয়া গেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা

আপডেট সময় : ১১:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫