
পাকিস্তানের করাচি বিমানবন্দরে পিআইএ-এর একটি বিমান বিদ্ধস্থ হয়ে ৯২ জন নিহত হয়েছে।
শুক্রবার করাচির বিমানবন্দরে যাওয়ার সময় এয়ারবাস ৩২০ যাত্রীবাহী বিমানটি দুবার রানওয়েতে নামার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাশের একট আবাসিক এলাকায় আছড়ে পড়ে। এঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল কর্মকর্তারা জানাচ্ছেন পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯১ জন যাত্রী এবং আটজন বিমান কর্মী ছিলেন। লাহোর থেকে বিমানটি যাত্রা শুরু করে পাকিস্তানের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।
বিমানবন্দর থেকে বিমানটি মাত্র প্রায় এক মিনিটের দূরত্বে ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে করাচির যে আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে।
প্রতিনিধির নাম 












