ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন রশিদ খান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

রশিদ খানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।কিন্তু বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দল ঘোষণার পর পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই তারকা ক্রিকেটার। কারণ হিসেবে উল্লেখ করেন দল ঘোষণার ব্যাপারে তার সঙ্গে কোনো প্রকার আলোচনা না করাকে।

টুইট বার্তায় এ বিষয়ে রশিদ খান লিখেন, ‘নির্বাচক কমিটি ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণার আগে আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। একজন অধিনায়ক ও দেশের প্রতিনিধি হিসেবে আমি অধিকার রাখি দল নির্বাচনের অংশ হওয়ার। এ পর্যায়ে আমি আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অধিনায়কের পদ থেকে অনতিবিলম্বে সরে দাঁড়াচ্ছি।’

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিককে।

টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম সারির বোলার রশিদ খানকে গেল জুলাইতে আফগানিস্তান দলের অধিনায়ক করা হয়েছিল। আর তার সহকারী করা হয়েছিল নাজিবুল্লাহ জাদরানকে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

পদত্যাগ করলেন রশিদ খান

আপডেট সময় : ১১:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫