ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৭৯০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট ১৮৬ জনের প্রাণ কেড়ে নিলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯০ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জন।

বুধবার (৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে ছুটি। বন্ধ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। কিন্তু সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। এছাড়া ঈদের আগে শর্তসাপেক্ষে শপিংমল খোলা রাখার সিদ্ধান্তও হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষে মানুষে সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৭৯০

আপডেট সময় : ১১:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫