ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারানা হালিম-সাজু খাদেমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ৫৫৫ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালতে মামলাটি করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ।

মামলার বাদী ছড়াকার আবু সালেহ নিজেইএর সত্যতা নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- নাট্যকার মান্নান হীরা, অভিনেতা সাজু খাদেম, নোয়াখালী-২ আসনের এমপি ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয় নাটক ‘ইনডেমনিটি’। নাটকটিতে ’৭৫-এ বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়।

কুখ্যাত সেই ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ স্বরূপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নিজস্ব অর্থায়নে এ মঞ্চনাটকটি নির্মাণ করে। ৪৩ মিনিটের নাটকের শুরুর উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা। নাটকটি প্রচারের পর থেকেই তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির অভিযোগ, ‘ইনডেমনিটি’ নাটকের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপপ্রচার চালানো হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

তারানা হালিম-সাজু খাদেমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩