ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্সের পর অদিতিকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির বিবাহ বিচ্ছেদ ঘটেছে। দুজনের মাঝে নানা কারণে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।

বিচ্ছেদের খবর গণমাধ্যমে জানান নাজিয়া নিজেই। প্রথম দিকে বিষয়টি নিয়ে কিছু না বললেও গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন ছোটা পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব ।

পাঠকদের জন্য অপূর্ব পোস্টটি তুলে ধরা হলো (অনুবাদকৃত)-

‘ভারাক্রান্ত হৃদয়ে আমি সবাইকে জানাচ্ছি, নাজিয়া হাসানের সঙ্গে আমার ৯ বছরের চমৎকার যাত্রাটি একটি অপ্রত্যাশিত মোড় নিয়েছে। যার কারণে আমি কিংকর্তব্যবিমূঢ়! যদিও এটা আমরা নিজেদের জন্য চাইনি, কিন্তু দুঃখের বিষয় জীবন আজ আমাদের এখানেই নিয়ে এসেছে।

যত বছর আমরা একসঙ্গে ছিলাম, সে সবসময় আমার খুব ভালো সঙ্গী ছিল এবং সত্যিকারের একজন শুভাকাঙ্ক্ষীও। সে আমার অনেক সফলতার মূল চাবিকাঠি। সে অসাধারণ একজন মানুষ, আত্মবিশ্বাসী উদ্যোক্তা এবং সর্বোপরি ভালো মনের একজন মানুষ।

আমি ক্যারিয়ারে অনেককিছু অর্জন করেছি, কিন্তু আমার সবচেয়ে বড় অর্জন আমার ছেলে আয়াশ। পিতৃত্বের এই অসাধারণ উপহারের জন্য আমি নাজিয়াকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। সে আমার সন্তানের অনুকরণীয় মা। আমাদের ছেলের লালন পালনের জন্য সঙ্গী হিসেবে একসঙ্গে আমাদের যাত্রা সর্বদা অব্যাহত থাকবে।

আমি জানি, বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক প্রশ্ন সৃষ্টি হয়। তবে আমি আমার বন্ধুবান্ধব, আমার সহকর্মীদের এবং আমার লক্ষ লক্ষ ভক্তদের অনুরোধ করছি, দয়া করে হৃদয় দিয়ে আমাদের বিষয়টা চিন্তা করুন। এটাই আমাদের পক্ষে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটিতে আমাদের উভয়ের পরিবার সহায়ক ছিল। আমি এবং নাজিয়া এই কঠিন সময় যাতে পার করতে পারি, সেজন্য আপনাদের সমর্থন একান্ত কাম্য।

দয়া করে আমাদের তিনজনকেই আপনারা দোয়া করবেন। আপনাকে সকলকে ধন্যবাদ এবং আল্লাহ আমাদের সকলকে মঙ্গল করুন।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

ডিভোর্সের পর অদিতিকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর

আপডেট সময় : ১১:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫