ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুনে প্রধানমন্ত্রী যেদিন সময় দিবেন সেদিনই পদ্মাসেতু উদ্বোধন’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুন মাসে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবো। তিনি আগামী জুন মাসে যেদিনই সময় দেবেন সেদিনই বহুল প্রত্যাশিত পদ্মাসেতুর উদ্বোধন করা হবে।

বুধবার (১১ মে) রাজধানীর বনানী সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৮ ভাগ, নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৯২ ভাগ এবং মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি শতকরা ৯১ ভাগ। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ।

চট্টগ্রামের কর্ণফুলী টানেল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, সেতু বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো চট্টগ্রামের কর্ণ ফুলী টানেল। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন দুটি টিউব বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ২৪৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টানেল টিউবের রিং প্রতিস্থাপন, বোরিং এবং লেন স্ল্যাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, বিদুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

‘জুনে প্রধানমন্ত্রী যেদিন সময় দিবেন সেদিনই পদ্মাসেতু উদ্বোধন’

আপডেট সময় : ১১:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫