ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার খেতাব বাতিল হলে জনগণ মেনে নেবে না : ফখরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

কারো দয়ায় নয়, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্যই খেতাব পেয়েছিলেন জিয়াউর রহমান। তার খেতাব বাতিল করা হলে জনগণ তা মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে গুলশানে হোটেল লেকশোরে বিএনপির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতায় অবদান রাখা জাতীয় নেতাদের অবদানকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। একইভাবে জিয়াউর রহমানের অবদানকেও স্বীকার করতে হবে। জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মানে স্বাধীনতাকেই অস্বীকার করা।

স্বাধীনতা কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির সম্পত্তি নয়, এটি জনগণের সম্পত্তি বলেও উল্লেখ করেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব অস্বীকার করার কিছু নেই। কিন্তু জিয়াউর রহমানের ঘোষণার গুরুত্বও স্বীকার করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কারো খেতাব বাতিল করার এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

জিয়ার খেতাব বাতিল হলে জনগণ মেনে নেবে না : ফখরুল

আপডেট সময় : ০৯:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪