ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিকদের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

বিশেষ অবদানের জন্য কূটনৈতিকদের পদক দিতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি বছর থেকেই দেওয়া হচ্ছে এ পদক। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের তিনি এতথ্য জানান।

তিনি বলেন, প্রতিবছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিককে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেসিলেন্স’ নামের এই পদক দেওয়া হবে। এবছর এ পদক পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি।
আগামী ১৬ ডিসেম্বর (বিজয়) দিবসে এ পদক ঘোষণা করা হবে। ফেব্রুয়ারি মাসে তা হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, বিদেশিদের ক্ষেত্রে দেখা হবে বাংলাদেশের জন্য তার অবদান কী। এখানে কাজ করার পর অ্যাওয়ার্ড দিলে পরবর্তীতে তিনি বাংলাদেশের জন্য কাজ করতে উৎসাহ পাবেন।

ইউএইর সাবেক রাষ্ট্রদূতকে পদক দেওয়ার বিষয়ে ফারুক খান বলেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশে তিনটি অর্থনৈতিক প্রকল্প নেওয়া হয়েছে। এসময় প্রধানমন্ত্রী তিনবার সফর করেছেন তার ভূমিকা ছিল।
তাদেরকে দুই ভরি সোনার একটি পদক এবং একটি সাইটেশন তাদের দেওয়া হবে ।

কমিটির সভাপতি ফারুক খান সভাপতিত্ব করেন। এসময় বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

কূটনীতিকদের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪