ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনার মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪৫৯ বার পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মোহম্মদ রশিদ নামে আহত একজনকে জম্মুর জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাকসেনারা। এতে মারা যান ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার স্বতন্ত্র সিং।

ভারতীয় সেনার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে পুঞ্চের কসবা ও কিরনি সেক্টরকে নিশানা করে পাক রেঞ্জার্স। তাদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন জেসিও স্বতন্ত্র সিং। পরে তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

উল্লেখ্য, গত শনিবারও জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও এলওসি ঘেঁষা একাধিক সেক্টরে পাকসেনার গোলায় ভারতীয় সেনার এক জওয়ান নিহত হন।

গত ১৩ নভেম্বর জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাকিস্তানের আট সৈন্য এবং ভারতের চার সৈন্যসহ রয়েছেন সাতজন। পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয়পক্ষের সৈন্যসহ দুই ডজনেরও বেশি মানুষ আহত হন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনার মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪