ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘করোনা হচ্ছে এক্স-রে, সমাজের ভঙ্গুর কঙ্কাল বেরিয়ে পড়েছে’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারী আরও সমতাপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ার প্রজন্মের সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

এছাড়া, এ ভাইরাস আমাদের হাঁটুতে নামিয়ে এনেছে। এ মহামারী বিশ্বের ভঙ্গুরতা তুলে ধরেছে। দারিদ্র্য দূরীকরণ এবং বৈষম্য সঙ্কুচিত করায় যেসব অঞ্চল অগ্রগতি করছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই তারা বহু বছর পিছিয়ে গেছে বলেও মনে করেন তিনি।

শনিবার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আন্তর্জাতিক স্তরে শক্তি, সম্পদ এবং সুযোগকে আরও বিস্তৃত ও সুষ্ঠুভাবে ভাগ করে নেয়ার জন্য গ্লোবাল ডিলের আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব, সাত দশকেরও বেশি আগে যেসব দেশগুলো শীর্ষে উঠে এসেছিল তারা আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্ষমতার সম্পর্কের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অস্বীকৃতি জানিয়েছে। উচ্চ পর্যায় থেকেই বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য মোকাবিলায় তাদের সংস্কার করেই শুরু করতে হবে।

গুতেরেস বলেন, করোনাভাইরাস হচ্ছে এক্স-রে, যার কারণে আমাদের সমাজের ভঙ্গুর কঙ্কাল বেরিয়ে পড়েছে। আমরা বর্ণবাদ-উত্তর বিশ্বে যে বিভ্রমের মধ্যে বাস করি, এটি সব মিথ্যাচার ও প্রতারণা প্রকাশ করে দিচ্ছে। আমরা সবাই এক নৌকায় আছি, এমন কল্পকাহিনী উন্মোচিত করছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৪ লাখ ২২ হাজার ১২৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮১৯ জন। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১১ হাজার ২৩৬ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

‘করোনা হচ্ছে এক্স-রে, সমাজের ভঙ্গুর কঙ্কাল বেরিয়ে পড়েছে’

আপডেট সময় : ১১:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫