ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ভ্যাকসিন নিয়ে সতকর্তা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

করোনা মহামারী মোকাবিলায় বিশ্বে অনেকগুলো ভ্যাকসিন অনুমোদিত হতে যাচ্ছে। ভ্যাকসিন উৎপাদনকারীরা এখন হ্যাকারদের টার্গেট হয়ে উঠেছে। হ্যাকাররা উৎপাদনকারীদের ব্যবসায়িক গোপনীয়তা চুরি অথবা সরবরাহ লাইন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।

‘আইবিএম’ বৃহস্পতিবার এক সতর্ক বার্তা দিয়ে জানায়, তারা ধারাবাহিক বেশ কিছু সাইবার হামলার ঘটনা উদঘাটন করেছে, সম্ভবত সরকারী সংস্থাগুলো হ্যাকিংয়ের মাধ্যমে ভ্যাকসিন ডোজ সরবরাহে জড়িত কোম্পানিগুলোর কার্যক্রম ব্যহত করতে এই সাইবার হামলা চালানো হচ্ছে। অবশ্যই এই ভ্যাকসিন শীতলীকরণ অবস্থায় সরবরাহ করতে হবে।

বিশ্বের জায়ান্ট কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান আইবিএম বলেছে, ইউরোপিয়ান কমিশনের ডিরেক্টরেট জেনারেল ফর ট্যাক্সেশন এন্ড কাস্টমস ইউনিয়ন সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছিল। পাশাপাশি সরবরাহ চেইনে জড়িত ইউরোপিয়ান এবং এশিয়ান বেশকিছু প্রতিষ্ঠানকে হামালার টার্গেট করা হয়।

সাইবার নিরাপত্তায় কর্মরত গ্রুপ আইবিএম এক্স ফোর্স বিশ্লেষক ক্লেয়ার যাবোয়েভা ও মেলিসা ফ্রাইড্রিস একটি ব্লগ পোস্টে বলেন, আমাদের টিম সম্প্রতি করোনা ভ্যাকসিন সরবরাহ প্রক্রিয়ায় কোল্ড চেইনে (শীতলীকরণ ব্যবস্থায়) জড়িত সংস্থা লক্ষ্য করে বিশ্বব্যাপী তথ্য চুরির চেষ্টা উদঘাটন করেছে।

ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের ভ্যাকসিন বিতরণের অনুমতি দিয়েছে ব্রিটেন। ভ্যাকসিনের কার্যকারিতা নিশ্চিত করতে অবশ্যই এই ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

করোনা ভ্যাকসিন নিয়ে সতকর্তা

আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪