ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ব্যাহত ৮ কোটি শিশুর টিকাদান : জাতিসংঘ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

মহামারি করোনা ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে নিয়মিত টিকাদান কর্মসূচি। ফলে বিশ্বে বিপুল সংখ্যক শিশুর জীবন এখন ঝুঁকির মধ্যে।

শুক্রবার (২২) মে এ কথা জানায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মহাসচিব টেড্রস অ্যাডহ্যানম গেব্রেইয়েসাস এক যৌথ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী টিকাদান কার্যক্রম হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

বিভিন্ন ধনী ও গরিব দেশের লাখ লাখ শিশুর জীবন প্রাণঘাতী ডিপথেরিয়া, হাম ও নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকিতে ফেলে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্বে এখন নতুন করোনা ভাইরাসের নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু অন্যান্য রোগ প্রতিরোধের টিকা- যেগুলো হাতের কাছেই রয়েছে সেগুলো এখনো সরবরাহ করা দরকার।

ট্রেডর্স বলেন, বিশ্লেষকদের মতে অন্তত ৬৮টি দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এসব দেশে থাকা এক বছরের কম বয়সী প্রায় ৮ কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

করোনায় ব্যাহত ৮ কোটি শিশুর টিকাদান : জাতিসংঘ

আপডেট সময় : ১১:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫