ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার মধ্যেই খুলছে দেশের সব সিনেমা হল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ৪৫৬ বার পড়া হয়েছে

করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর দেশের সব সিনেমা হল আগামী ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। আমরাও স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে।

আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও শরফুদ্দিন এলাহী।

করোনা মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়। করোনায় সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্রের। পাঁচ মাস বন্ধের পর সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু বন্ধ আছে সিনেমা হলগুলো।

ফলে, দীর্ঘদিন ধরে বেকার আছেন সিনেমা হল সংশ্লিষ্ট কর্মজীবীরা। সিনেমা হল খুলে দেওয়ার পরিকল্পনা তাদের জন্য স্বস্তির সংবাদ। অন্যদিকে মহামারিতে অনেক সিনেমা শিডিউল জটিলতায় পড়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

করোনার মধ্যেই খুলছে দেশের সব সিনেমা হল

আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩