ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আকৃতির হেয়ারস্টাইল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব যখন কঠিন সময় অতিক্রম করছে তখন নাইরোবির এক বস্তিতে করোনা ভাইরাস নিয়েই আনন্দে মেতেছে শিশুরা৷ করোনা আতঙ্কে তাদের জন্য ‘করোনা হেয়ারস্টাইল’ নিয়ে এসেছে দেশটির মামা ব্রায়ো নামের জনপ্রিয় সেলুন।
এসময় সবার যখন ব্যবসা মন্দা, তখন চুটিয়ে ব্যবসা করছেন ৪০ বছর বয়সি নারী লেউনিটা৷ তিনি বলেন, আয় খুব বাড়েনি, তবে ভীড় বেড়েছে সেলুনে৷ কারণ তিনি করোনা আকৃতির হেয়ারস্টাইলে বেশ পারদর্শি। বিশেষ করে শিশুদের চুল করোনা ভাইরাসের মতো কেটে দিচ্ছেন লেউনিটা৷
তিনি বলেন, কাজটা খুব কঠিন নয়৷ চুলে দশ-বারোটা ছোট ছোট বেনি করে সেগুলো খাড়া খাড়া করে সব দিকে ছড়িয়ে দিলেই তো হয়ে যায় করোনাভাইরাস!
দেখতে অন্যরকম লাগে বলে শিশুরা লুফে নিয়েছে এই হেয়ারস্টাইল৷ খরচ মাত্র ৪৭ কেনিয়ান শিলিং, অর্থাৎ দশমিক ৪৭ ডলার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

করোনা আকৃতির হেয়ারস্টাইল

আপডেট সময় : ১১:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫