ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

একসঙ্গে ১০০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ নভেম্বর) তিনি সেতুগুলোর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৬ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী লেনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এ প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে। আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে।

তিনি আরও বলেন, সমালোচনা করা ছাড়া বিএনপির কোনো কাজ নেই। বিএনপি শুধু সমালোচনা করতে জানে। দেশের মানুষের উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারেনি তারা।

জানা গেছে, উদ্বোধনের অপেক্ষায় থাকা এসব সেতুর মধ্যে সবচেয়ে বেশি সেতু চট্টগ্রাম বিভাগে ৪৫টি। সবচেয়ে কম কুমিল্লায় একটি সেতু।এ ছাড়া সিলেটে ১৭, বরিশালে ১৪, ময়মনসিংহে ছয়, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে এবং ঢাকা বিভাগে দুটি সেতু রয়েছে। সব মিলিয়ে সেতুগুলোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার ৪৯৪.১৩ মিটার। সরকারের অর্থায়নে নির্মিত এসব সেতুতে ব্যয় করা হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।

এর আগে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসংক্রান্ত একটি সার-সংক্ষেপ পাঠানো হয়। এতে উদ্বোধনের জন্য ২৯ অক্টোবরের তারিখ উল্লেখ করা হয়েছিল। প্রধানমন্ত্রী সেতুগুলো উদ্বোধনের জন্য ৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫