ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উহানে করোনার উৎস তদন্ত করছে ডব্লিউএইচও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের উত্স নিয়ে চীনে তদন্ত করতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের সদস্যরা ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। চীনের উহানে পৌঁছানোর দুই সপ্তাহ পর বৃহস্পতিবার তারা কোয়ারেন্টাইন হোটেল ছেড়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই ২০১৯ সালের শেষ দিকে করোনা ভাইরাসের আবির্ভাবের কথা প্রথম জানা যায়। তদন্তকারী দলের সদস্যদের প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কথার লড়াইয়ের কারণে ডব্লিউএইচওর নেতৃত্বাধীন এ দলের মিশন শুরু করতে এমনিতেই বেশ খানিকটা দেরি হয়ে গেছে।

নিজের হোটেল কক্ষের ডেস্ক ও ব্যায়ামের সরঞ্জামের ছবি দিয়ে টুইটারে তদন্তকারী দলের সদস্য পিটার দাসজাক লিখেছেন, ‘ আমার জিম ও অফিস, যেখানে আমি দুই সপ্তাহ ধরে আছি, তাকে বিদায় জানাতে খানিকটা কষ্টই হচ্ছে। ডব্লিউএইচও মিশনের দল এবং চীনা কর্মকর্তাদের নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ শুরু হচ্ছে।’

কোয়ারেন্টাইনে থাকার সময় তদন্তকারী দলটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করেছেন। দলটির নেতৃত্বে আছেন ‘এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে যেতে সক্ষম’ এমন রোগ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিশেষজ্ঞ দলটি আরো অন্তত দুই সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এখনি তদন্ত নিয়ে ব্যাপক আশাবাদী না হওয়ার অনুরোধও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কোভিড-১৯-এর উত্স নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল রাজনীতিও চলছে। তদন্তকারী এ দলটির চীনের উহানে পৌঁছানোর কথা ছিল জানুয়ারির প্রথম দিকে। দলটির সদস্যদের চীনে পৌঁছাতে দেরি হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জনসম্মুখে বেইজিংয়ের সমালোচনা করেছিলেন। ওয়াশিংটন অনেক দিন ধরেই বেইজিংয়ের বিরুদ্ধে করোনা ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের তীব্রতা লুকিয়ে রাখার অভিযোগ করে যাচ্ছে।

অপরদিকে ২০১৯ সালের জুলাইয়ে মেরিল্যান্ডের ফোর্ট ডেট্রিকে হুট করে বন্ধ হওয়া মার্কিন সেনাবাহিনীর গবেষণাগারের সঙ্গে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের সম্পর্ক থাকতে পারে বলে বেশ কয়েকবার ইঙ্গিতে এমন সন্দেহের কথা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

উহানে করোনার উৎস তদন্ত করছে ডব্লিউএইচও

আপডেট সময় : ০৯:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪