ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নশীল দেশে উত্তরণে চূড়ান্ত সুপারিশ পেল বাংলাদেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সভায় এ সুপারিশ করে সিডিপি। সিডিপি’র সুপারিশের ফলে আগামী ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলবে বাংলাদেশের।

এলডিসি থেকে উত্তরণে নিয়ম অনুযায়ী, আনুষ্ঠানিক ঘোষণার জন্য ৩ থেকে ৫ বছর প্রস্তুতিকালীন সময় পাওয়া যায়। ইতিমধ্যে ৫ বছরের প্রস্তুতিকালীন সময় চেয়ে আবেদন করেছে বাংলাদেশ। তিনটি শর্ত পূরণ হলে এবং পরপর দুটি পর্যালোচনায় মানদণ্ড ধরে রাখতে পারলে সিপিডি আবেদনকারী দেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করে।

বাংলাদেশ ২০১৮ সাল থেকে এলডিসি থেকে উত্তরণের তিনটি শর্তই পূরণ করে আসছে। এলডিসি থেকে উত্তরণের মানদণ্ডও ধরে রেখেছে বাংলাদেশ। এ তিনটি শর্ত হলো- মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলারে রাখা, ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার।মানবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট ও অর্থনীতির ভঙ্গুরতা সূচকে ৩২ বা নিচে আনা। বাংলাদেশ এসব শর্তও ২০১৮ সাল থেকে পূরণ করে আসছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের পয়েন্ট ৭৫.৩ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে ২৫.২।

এদিকে, আজ শনিবার জাতিসংঘ থেকে পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশে সুখবরটি জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

উন্নয়নশীল দেশে উত্তরণে চূড়ান্ত সুপারিশ পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪