ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর খুলছে আল-আকসা মসজিদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের পর মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ। গতকাল মঙ্গলবার মসজিদটির পরিচালনা পর্ষদ থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে দুই মাস ধরে মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে বলে খবর প্রকাশ করেছে কাতারের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

জেরুজালেম ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে জানিয়েছে, ঈদুল ফিতরের ছুটির পর মসজিদে মুসল্লিদের প্রবেশে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পরিষদ। জর্ডান নিযুক্ত এই পরিষদ জেরুজালেমে ইসলামি স্থাপনার দেখাশোনার দায়িত্ব পালন করে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে মসজিদটিতে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ৫০ বছরের মধ্যে এই প্রথমবার এমন পদক্ষেপ নেওয়া হলো।

১৫ মার্চ ধর্মীয় কর্মকর্তারা মসজিদ ও ডোম অব রক বন্ধ ঘোষণা করেন। এর এক সপ্তাহ পর পবিত্র পাহাড়ের চূড়া প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে সমাবেশ নিষিদ্ধ করা হয়। এটি মুসলমানদের কাছে হারাম আল-শরিফ ও ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট বলে পরিচিত। তবে তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, আগামী সপ্তাহে আল-আকসা ও ডোম অব দ্য রকে প্রার্থণাকারীদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা।

মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি জানিয়েছেন, তিনি আশা করছেন মুসল্লিদের সংখ্যায় কোনো বিধিনিষেধ হয়তো থাকবে না। পরিচালনা পর্ষদ পরে নির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়ে যাতে সমালোচনায় পড়তে না সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

ঈদের পর খুলছে আল-আকসা মসজিদ

আপডেট সময় : ১১:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫