ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইথিওপিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৪২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

দেশের পশ্চিমের বেনিশাঙ্গুল-ঘুমুজ অঞ্চলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ৪২ জনকে হত্যা করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার সরকারি টেলিভিশন চ্যানেল ফানা টিভি এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার ইথিওপিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছিল, বন্দুকধারীদের হামলায় বেনিশাঙ্গুল-ঘুমুজের বিকোজি গ্রামে শতাধিক মানুষ নিহত হয়েছে।

আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে ফানা টিভি জানিয়েছে, অভিযানে সেনারা তীর-ধনুকসহ অন্যান্য অস্ত্র জব্দ করেছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছেন, বিকোজি গ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। এই এলাকাটিতে প্রায়ই জাতিগত সংঘাতের ঘটনা ঘটে থাকে।

তিনি বলেছেন, ‘বেনিশাঙ্গুল-ঘুমুজে বেসামরিক নাগরিকদের ওপর চালানো হত্যাকাণ্ড দুঃখজনক। সরকার মূল সমস্যা সমাধানের চেষ্টা করেছে এবং প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

ইথিওপিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৪২

আপডেট সময় : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪