ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের ঘণ্টাখানেকের মধ্যেই ছাড়া পেলেন ভিপি নুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে আটকের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাত সাড়ে আটটার দিকে ‘হয়রানিমূলক মামলা’র প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে গোলযোগের সময় ভিপি নুরসহ সাতজনকে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। রাত সাড়ে নয়টার দিকে তারা মুক্তি পান।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

আটকের ঘণ্টাখানেকের মধ্যেই ছাড়া পেলেন ভিপি নুর

আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩